একটা কথা প্রচলিত আছে, গরীবের সুন্দরী বউ, সবার ভাবী, সবাই খালি মস্করা করে :D বড় লোকের বৌয়ের সাথে কেউ এমন করে না। কারন করলে খবর আছে। গল্প শুনেছিলাম, একবার এক কলেজ পুড়ুয়া ছাত্র মিসকলের সুত্র ধরে মোবাইলে একজন ভদ্র মহিলার সাথে একটু মস্করা করেছিল। সে ছিল জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী। বাকিটা ইতিহাস, সেই ছেলে এই জনমে কোন মহিলার সাথে আর মস্করা করার সাহস করবে না, এমনকি তার স্ত্রীর সাথেও মস্করা করবে কিনা সন্দেহ :) এমনই শিক্ষা সে পেয়েছিল :D গরীবের সুন্দরী বউ নিয়ে লেখক হুমায়ূন আহমেদের একটা গল্প আছে। সংক্ষেপে বলি, গ্রামের দাগী চোর, ফেরারি আসামী, পালিয়ে বেড়ায় ঘরে থাকতে পারে না। ঘরে তার সুন্দরী বউ। ফলে যেটা হয়, মাঝ রাতে থানার পুলিশ ঘরে এসে ওঠে, টাউট মাস্তানেরাও ঘরে এসে ওঠে। এমনকি গ্রামের ভদ্র লোকেরাও সুযোগ পেলে ছাড় দেয় না। কি আর করার, বেচারি এসব আর সহ্য না করতে পেরে সেই পাড়ার স্থায়ী বাসিন্দা হয়ে গেল :( তাকে কেউ ভাল থাকতে দিল না। বলছিলাম Fiverr মার্কেটপ্লেসের কথা। এটার সাথে উপরের গল্পের অনেকটাই মিল আছে। Fiverr এখন গরীবের সুন্দরী বউ...
Learn With HTBB