সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যান হবার পূর্ব মুহূর্তে আপনি যা করতে পারেন


গত পরশু Fiverr থেকে একটা ওয়ার্নিং খেয়েছিলাম। কারনটা জানি না। মনে মনে ভাবলাম আমার যে ভারী প্রফাইল  5K+ কমপ্লিটেড কাজ, 4K+ রিভিউ তাতে এই রকম ৪/৫টা ওয়ার্নিং খেলে কিছুই হবে না  গতকাল সকালে আমার টনক নড়ল! ভুলেই গিয়েছিলাম এটা Fiverr! নতুন একটা ওয়ার্নিং পেলাম এবং তার পরেই আমার লেভেল-২ ব্যাজ চলে গেল। আমি এখন লেভেল-১ সেলার। মনে পড়ল চার বছর আগে লেভেল-০২ হয়েছিলাম  গ্রুপে দেখেছি সেলারদের একাউন্ট ডিজেবল হবার আগে এই ধরনের ওয়ার্নিং একটার পর একটা আসতে থাকে। বুঝতে পারলাম খারাপ কিছু হতে যাচ্ছে। হাতে সময় খুব কম। আমি যা যা করলাম সেগুলো নিচে বলছি।

১। সামান্য যা কিছু ডলার ছিল দ্রুত উইথড্র দিয়ে দিলাম।
২। প্রফাইলের এনালাইটীক পেজের পুরটার স্ক্রিনসট নিয়ে নিলাম। কারন আমি যে কাজ করতাম এটা তার প্রমানপত্র। ভবিষ্যতে কাজে আসতে পারে।
৩। বায়ারের নাম এবং ইনকাম রিপোর্ট সব কিছু CSV ফরম্যাটে নিয়ে নিলাম। এই অপশন আপনি Selling- Earning পেজের উপরে ডান কোনায় পাবেন।
৪। ইনকামের স্ক্রিনসট নিয়ে রাখলাম যদি কাজে আসে  ফ্রিলান্সার প্রমান করতে হবে না 
৫। দ্রুত ভ্যাকেশন মোড চালু করলাম যেটা এখন "Out of Office" নামে পরিচিত।
৬. আর কিছু ইয়ার দোস্ত বায়াদের মেসেজ দিলাম এই বলে "Keep me in your prayer." কারন কিছু হলে এই সব ভাল মানুষদের সাথে আর হয়ত কাজ করা হবে না 
এর বাহিরে আর করার মত কিছুই পেলাম না। সাপোর্টে যোগাযোগ করলাম। কিছুক্ষণ আগে উত্তর পেলাম আমি নাকি তাদের রুলস ভঙ্গ করেছি। আরকটা ভঙ্গ করলে একাউন্ট পারমানেন্টলি ডিজেবল করে দেবে  কি আর করার। স্রস্টার নাম স্মরণ করে আজ সারা দিন কাটিয়ে দিলাম। আপাতত একাউন্ট ভ্যাকেশনে আছে। দেখা যাক একাউন্ট টেকে কিনা।

সবার নিকট দোয়া চাইছি। আর আমার এই ঘটনা থেকে যদি কিছু জ্ঞান অর্জন করতে পারেন তবে লেখা সার্থক হবে।

সবাই ভাল থাকবেন!
ধন্যবাদ

(কয়েকজন এক্সপার্ট এর সাথে আলাপ করে যেটা জেনেছি যে, আমি কিছু ব্লাঙ্ক ডেলিভারি দিয়েছিলাম, যেটা তাদের রুলসের বাহিরে তাই এই জন্য এই শাস্তি। জদিও আমি এই ধরনের আকাজ নিয়মিত করি  কখনই কোন সমস্যা হয়নি। এইবার কি কারনে ধরল জানি না। আমার এলাকার দুই দিন নেট আর বিদ্যুৎ সমস্যা ছিল, তাই অনেকগুলো কাজ জমে গিয়েছিল। বায়ারদের কাছ থেকে সময় চাইবার জন্য ব্ল্যাংক ডেলিভারি দিয়েছিলাম। তারা সবাই রাজি ছিলম কিন্তু মাঝখানে Fiverr বেঁকে বসল)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কমেন্ট বেকলিংকস করবো?

আমরা এই বিষটি গুলিয়ে ফেলেছি মনে করতেছি যে কমেন্ট বেকলিংকস সিস্টেমে আর কাজ হয়না কিন্তুু এইটা ভুল ধারনা আমার। গুগল এখনো এটাকে সাপোর্ট করে আর এই সার্ভিসটি এসিও মার্কেটগগুলোতে খুব বিক্রি হয় যার দ্বারা বোঝা যায় এটি এখোনো চলে, না চললে তো এই সাবজেক্ট আর থাকতোই না আর সত্যি বলতে তাহলে আর কেউ কমেন্টই করতো না।

কিভাবে EDU and GOVT Backlinks করবেন

Blogger যারা , তারা কিন্তুু ঠিক ভালে ভাবেই যানেন Blog কে Rank করানোর জন্য Education and Government সাইটের Backlinks কতটা জরুরি । আমরা বিভিন্ন ভাবে এই সাইটগুলো থেকে Backlinks নিতে পারি । তবে এর আগে .Edu & .Govt Links গুলো সমন্ধে জানা দরকার ।

কিভাবে ব্লগ ওয়েব সাইট তৈরি করবো

আজকের এই প্রথম পোস্টে আমি দেখাবো কি ভাবে একটি ব্লগ তৈরি করবেন । আপনি যদি এই বিষয়ে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন । কারন আমি আপনাকে এমন ভাবে ব্লগ তৈরি করা শিখবো যেন আপনি কোন বিসয়ে অজ্ঞ না থাকেন ।