সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লোগো ডিজাইন বিষয়ে দুটি কথা


গ্রুপের একজন ভাই আমাকে ইনবক্স করেছেন যে তার একটা লোগো লাগবে। গ্রুপে একটা পোস্ট দিতে চান। তার বাজেট ২০০ টাকা, সেটা আবার এডমিনদের কাছে জমা থাকবে  যারা লোগো ভাল হবে তাকে ২০০ টাকা দেয়া হবে। অনেকটা কন্টেস্টের মত। তার যুক্তি হচ্ছে Fiver এ অনেকেই নাকি ০৫ ডলার ০৫ টা লোগো করে দেয়। সেই হিসেবে তার বাজেট নাকি ঠিক আছে। এর আগেও দেখেছি ২০০/৩০০ টাকায় লোগোর জন্য বা ডিজাইনের জন্য গ্রুপে পোস্ট দেয়া হয়েছে। তাই এই ব্যাপারে একটা পোস্ট দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি।

গত বছর হজ্জের সময় দেখেছি সৌদিতে ৯৯.৯৯% ক্লিনার হচ্ছে বাংলাদেশি। তারা অল্প বেতনে অমানুষিক পরিশ্রম করে। শুধু মাত্র এই কারনে সেখানের সৌদিরা আমাদের মিসকিনের দেশ বলে। অথচ প্রচুর টাকাওয়ালা বাংলাদেশি সেখানে আছে। কি রকম টাকা আছে? শুনেছি তারা অনেক সময় সেই দেশের বাদশাহ যুবরাজদের টাকা ধার দেয়  অথচ তাদের কথা কেউ বলে না। 

সবাই শুধু এই নিচু কাজটাকেই দেখে। সৌদি আরবে ২৫ লাখ বাংলাদেশি আছে। তার কয় জন ক্লিনারের কাজ করে? কিন্তু এই সামান্য সংখ্যক অভাগা ভাইদের জন্য আমাদেরকে নিচু চোখে দেখা হয়, খাট করে দেখা হয়। যারা এসব করে তাদের উদ্দেশ্য খারাপ। আবার কথা কথা হচ্ছে যেই ব্যক্তি সেখানে ক্লিনারের কাজ করে, সেকি দেশে এসে বলবে আমি ক্লিনারের কাজ করি। প্রশ্নই আসে না। বিদেশে যাই করি না কেন দেশে সবারই আলাদা সম্মান আছে। দেশে আসার সময় এই সব ভায়েদেরই দেখেছি দামী পোশাক পড়ে প্রচুর মালপত্র নিয়ে দেশে বেড়াতে আসছে।

Fiverr এ অনেক বাংলাদেশিই ০৫ ডলারে লোগো করে দেয়। তার অর্থ এই না যে সবাই করে। সেই হাতে গোনা নতুন ফ্রিলান্সার ভাইদের জন্য সবাই ০৫ ডলারে লোগো করে এটা বলা বোকামি। বিশ্বে লোগো ডিজাইন সেক্টরে আমাদের দেশি ভাইয়েরা অনেক ভাল করছে ৯৯ ডিজাইন, ফ্রিলান্সাhttp://xn--h6b.com/, ডিজাইনহিল, লোগো টুর্নামেন্ট ইত্যাদি সাইটে গেলেই সেটা বুঝা যায়। আমার পরিচিত বেশিরভাগ লোগো ডিজাইনারের মান্থলি এভারেজ ইনকাম ৩ হাজার ডলারের উপরে। 

এক ছোট ভাই গত মাসেই শুধু Fiverr থেকে ৯ হাজার ডলার ইনকাম করেছে। এক লোগো ডিজাইনার ভাইকে চিনি যিনি ০৫ তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন। এই ধরনের উদাহরণ অনেক দেয়া যাবে। আসলে যারা ২০০ টাকায় লোগোর কথা বলে তারা ভিতরের কিছুই জানে না, আফসোস 
এখন এই ধরনের ভাইদের বলব আপনার যদি ০৫ ডলারে ০৫ টা লোগো করার ইচ্ছা থাকে তবে মারকেটপ্লেসে যান, গ্রুপে কেন? আর যদি আরও কম বাজেটে করার ইচ্ছা থাকে তবে ফটোকপি, কম্পোজের দোকানে যান তার ৫০ টাকায় ভাল লোগো বানায়। দয়া করে গ্রুপে পোস্ট এসব পোস্ট দেবেন না। আর একান্তুই যদি অভাবে পড়ে থাকেন, তবে সেটা গ্রুপে সবার সামনে বলেন, আমরা ফ্রিতে লোগো করে দেব। 

অভাবীদের সবাই সাহায্য করে। কিন্তু দয়া করে ১০০/২০০ টাকায় লোগো বা কোন ডিজাইনের জন্য পোস্ট দেবেন না। কারন আপনাদের উদ্দেশ্য হচ্ছে দেশের ফ্রিলান্সারদের অপমান করা, গ্রুপকে ছোট করা। Fiverr Bangladesh গ্রুপের আলাদা সম্মান আছে। এটা নষ্ট করার কোন অধিকার আপনাদের নেই।

সবাই ভাল থাকবেন!
ধন্যবাদ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কিভাবে EDU and GOVT Backlinks করবেন

Blogger যারা , তারা কিন্তুু ঠিক ভালে ভাবেই যানেন Blog কে Rank করানোর জন্য Education and Government সাইটের Backlinks কতটা জরুরি । আমরা বিভিন্ন ভাবে এই সাইটগুলো থেকে Backlinks নিতে পারি । তবে এর আগে .Edu & .Govt Links গুলো সমন্ধে জানা দরকার ।

২০১৮ তে সাইটকে যেভাবে আপডেট রাখবো

আমরা সবাই জানি গুগল আবারো আপডেট হয়েছে এবং ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন নিয়ম কানুন, যারা নিয়মকানুন মেনে সাইট চালাচ্ছেন তারাই রেংকিং করছেন। ২০১৮ তে অনেক সাইটের রেংকিং নিচে চলে গেছে তাদের নিজেদের ভুলের কারনে এখন এমন অনেক বিষয় আছে যেগুলো একসময় অনেক ভেল্যু রাখতো কিন্তুু এখন তার কোন দাম নেই।

কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী ওয়েবসাইট খুজবেন এবং তাদের ব্যাকলিংক চুরি করবেন

আপনার কী পোস্টের টাইটেল নিয়ে খারাপ কিছু মনে হচ্ছে, যদি হয়ে থাকে তাহলে মাথা ঠান্ডা করে পুরো টিউনটি পড়ুন কারন একটি বিষেশ পক্রিয়া দেখানো হবে যা আমার টাইটেল এর সাথে ৯৯% সামঞ্জস্য আছে।