সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Fiverr Big Secret: গিগ এলগরিদম চেঞ্জ


Fiverr থেকে ঘন গিটওয়ালা বাঁশ খাবার পর ভেবেছিলাম যে Fiverr নিয়ে লেখালেখি আপাতত বাদ দেব  কারণ ব্যথা এখনো রয়ে গেছে  কিন্তু কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে  গত পাঁচ দিনে Fiverr বিরাট পরিবর্তন হয়ে গেছে, সেটা অনেকেই জানে না, এমনকি এটা নিয়ে গ্রুপে তেমন কোন আলোচনাও দেখালাম না। 

আলোচানা হবে কি ৫/১০ ডলারের একটা অর্ডার পেলেই আমরা বিরাট কিছু মনে করি, সেখানে বড় বিষয় নিয়ে ভাবার সময় কোথায়। আর তাই আবারো লিখতে বসলাম  এটা যে কি বিচিত্র মার্কেটপ্লেস সেটা যারা Fiverr নিয়ে একটু গবেষণা করবেন তারাই ভাল বুঝবেন। আজকে খুব খুব গুরুত্বপূর্ণ একটা সিক্রেট নিয়ে আলাপ করছি। পোস্ট মনোযোগ দিয়ে পড়ার অনুরোধ থাকবে।

সেই ২০১৪ থেকে দেখছি Fiverr গিগ এলগোরিদম কয়েকটা মেইন রুলস ফলো করত। এগুল ফলো করলেই যে কারো গিগ রাঙ্ক করত, ফলাফল অর্ডারের বন্যা। আমি নিজে এটা ফলো করে ফল পেয়েছি। গ্রুপের ফাইল অপশনে 10 Goldern Rules নামে একটা ইবুক পাবেন আমি এই রুলসগুলোর কথাই বলছি। যদিও এই রুলসগুল তখন খাটত এখন আর খাটবে না। 

২০১৭ সালের এপ্রিল থেকে Fiverr তাদের গিগ সার্চ এলগোরিদম নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে। সেটা খুবই সীমিত পর্যায়ে ছিল। কিন্তু এই বছরে এসে তারা তাদের এলগোরিদম নিয়ে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। বিশেষ করে গতমাস আর এই মাসে তারা সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা করেছে। গত ৫/৬ দিনে Fiverr এর গিগ রাঙ্কিংয়ে বলা যায় সুনামি বয়ে গেছে। অনেকের প্রথম পেজে থাকা গিগ এখন ১৬/১৭ নং পেজে চলে গেছে। আর মাত্র ১০/১৫ টা রিভিউ নিয়ে অনেক গিগ সামনে বসে আছে, আমি "Best Selling" গিগ ক্যাটাগরির কথা বলছি। 

যারা Fiverr এ তার ক্যাটাগরির গিগ রাঙ্কিং নিয়মিত ফলো করেন তারা বিষয়টি ভাল বুঝবেন। আসলে তারা বায়ারকে বিভ্রান্ত করছে, বেস্ট সেলিং বলে যার গিগ কিনছে সে হয়ত মাত্র কিছুদিন আগে কাজ শুরু করেছে।আসল বেস্ট সেলিং গিগ অনেক পিছনে পড়ে আছে। এর এক প্রতারণা ছাড়া কিছুই না। যারা বছরের পর পর বছর ধরে প্রথম পেজের প্রথম দিকে থাকত তারা বেশিরভাগ এখন ব্যাকস্টেজে  আমার নিজেরই সব থেকে বেস্ট সেলিং গিগ এখন ১৮ নাম্বার পেজে আছে  গত কয়েক দিন নতুন কোন অর্ডার বা বায়ারের কোন মেসেজ নেই বললেই চলে। পুরাতন যারা ভাল করছিলেন তাদের কম বেশি একই অবস্থা কিছু ব্যাতিক্রম ছাড়া। লাভ হয়েছে কিছু নিউ সেলারের যারা ভাল করছিল না বা সুযোগ পাচ্ছিল না। তাদের অনেকেরই অর্ডারের অনেক অনেক বেড়েছে।

এখন প্রশ্ন হচ্ছে তারা কেন এসব করছে? আসলে এর উত্তর তারাই ভাল দিতে পারবে। তবে বেশ কয়েক জন এক্সপার্ট থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে Fiverr চাচ্ছে তাদের সাটই আরও বেশি বেশি শেয়ার হোক আরও বেশি বেশি ভিজিটর আসুক। কারণ যখন আপনার চালু গিগে সেল আসছে না তখন আপনি সেটা ইডিট করবেন। এর পরেও কিছু না হলে আপনি সেলফ প্রমোশন শুরু করবেন। এতে আখেরে সবথেকে লাভ হবে Fiverr এর, কারণ তাদের ভিজিটর বাড়বে ফলে প্রফিটও বাড়বে। এই ব্যাপারে একটা নির্ভরযোগ্য গবেষণার কিছু তথ্য দেই, সেগুলো হচ্ছে Fiverr এর ৯০% বায়ার Fiverrএ এসে সার্চ করে গিগ অর্ডার করে। এর মধ্যে ৪৫% নিদিষ্ট কীওয়ার্ড সার্চ করে গিগ অর্ডার করে আর ৪৫% নিদিষ্ট ক্যাটাগরি থেকে গিগ বাছাই করে গিগ অর্ডার করে। 

আর মাত্র ১০% সেল আসে সেলফ প্রমোশন থেকে। কাজেই বুঝতে পারছে আপনার গিগ এত সোশ্যাল শেয়ার দেন কিন্তু সেল কেন সেভাবে আসে না। অথচ Fiverr বলবে বেশি বেশি সোয়াল শেয়ার দেয়ার জন্য কারণ তাদের লাভটাই বেশি। কাজেই গিগ প্রমোশন করার আগে একটু ভাবে নেন। আপনি যদি আসলেই ভাল মারকেটিং পারেন তবে বলব শুধু শুধু Fiverr এর মারকেটিং না করে নিজের সাইট বা পেজের মার্কেটিং করেন। লাভ আপনারই হবে।

পরিশেষে বলব Fiverr এই অতিরিক্ত খবরদারী, আর খামখেয়ালীর জন্য অনেক সেলারই Fiverr থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আমি নিজেই অন্য দিকে ট্রাই করচি। আর অনেক বায়ারও Fiverr থেকে চলে চলে যাচ্ছে কারণ তারা এখন বায়ার থেকেও অনেক চার্জ নিচ্ছে। আমার অনেক ভাল ভাল বায়ার এখন আর Fiverr এই আসে না। তাই আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হবে। 

আগামি ১৫ তারিখের আপডেটের পরেই বুঝা যাবে আসলে তারা কি চায়, কি তাদের উদ্দেশ্য আপাতত সেই পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই।

সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

কমেন্ট বেকলিংকস করবো?

আমরা এই বিষটি গুলিয়ে ফেলেছি মনে করতেছি যে কমেন্ট বেকলিংকস সিস্টেমে আর কাজ হয়না কিন্তুু এইটা ভুল ধারনা আমার। গুগল এখনো এটাকে সাপোর্ট করে আর এই সার্ভিসটি এসিও মার্কেটগগুলোতে খুব বিক্রি হয় যার দ্বারা বোঝা যায় এটি এখোনো চলে, না চললে তো এই সাবজেক্ট আর থাকতোই না আর সত্যি বলতে তাহলে আর কেউ কমেন্টই করতো না।

কিভাবে EDU and GOVT Backlinks করবেন

Blogger যারা , তারা কিন্তুু ঠিক ভালে ভাবেই যানেন Blog কে Rank করানোর জন্য Education and Government সাইটের Backlinks কতটা জরুরি । আমরা বিভিন্ন ভাবে এই সাইটগুলো থেকে Backlinks নিতে পারি । তবে এর আগে .Edu & .Govt Links গুলো সমন্ধে জানা দরকার ।

কিভাবে ব্লগ ওয়েব সাইট তৈরি করবো

আজকের এই প্রথম পোস্টে আমি দেখাবো কি ভাবে একটি ব্লগ তৈরি করবেন । আপনি যদি এই বিষয়ে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন । কারন আমি আপনাকে এমন ভাবে ব্লগ তৈরি করা শিখবো যেন আপনি কোন বিসয়ে অজ্ঞ না থাকেন ।