
আমি আজকে দেখাব ব্লগারে ব্লগ তৈরি করা। এর পর অন্ন কোনদিন ওয়ার্ড-প্রেসে ব্লগ খোলা নিয়ে আলোচনা করবো। ব্লগারে ব্লগ খোলার কাজে আপনাকে একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। আপনি যখন ব্লগার.কম এ প্রবেশ করবেন তখন আপনি নিচের মত একটি পেজ দেখতে পাবেন।

আপনাকে তখন উক্ত সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনি জিমেইলে পূর্বে লগিন অবস্তায় থাকেন তাহলে আপনি
সরাসরি ব্লগারে প্রবেশ করবেন নয়তো আপনাকে জিমেইল আইডি লগিন পেজে প্রবেশ করানো হবে নিচের মত করে।

আপনার সাইন ইন সম্পন্ন হলে আপনি এখন নিচের মত একটি পেজ দেখতে পাবেন।


আপনাকে Create New Blog ক্লিক করতে হবে যার ফলে আপনি আরেকটি নতুন উইন্ডো দেখবেন নিচের মত।

আপনি এখন আপনার ব্লগ TITLE লিখুন। আপনি আপনার মন মত TITLE ব্যাবহার করতে পারেন কারন, আপনি ইহা পরেও পরিবর্তন করতে পারবেন।
আপনার TITLE
SUBMIT করার পর আপনাকে আপনার ব্লগ এর লিঙ্ক বা ইউআরএল বা ডোমেইন
সেট করতে হবে, আপনি
ইহা পরে আবারো পরিবর্তন করতে পারবেন। তবে ইহা বারবার পরিবর্তন করা ভাল নয়। আপনি আপনার পছন্দ মত একটি ভাল
ডোমেইন নাম সেট করুন। আপনি মনেহয় জানেন যে ব্লগার আপনাকে একটি ফ্রি ডোমেইন নাম দিবে যা এইরকম দেখতে হবে (howtobebangla.blogspot.com)। আপনি চাইলে আপনার পছন্দ মত একটি
কাস্টম ডোমেইন নাম কিনতে পারবেন যেমন .কম বা সব ধরনের। যার মূল্য ১০০০ টাকার মধ্যে।
আপনার ডোমেইন নাম নির্বাচন করা শেষ হলে আপনাকে নিচ থেকে
একটি থিম বাছাই করতে হবে।
এই থিম গুলো একদমই সাধারণ আপনি চাইলে নতুন স্টাইলিশ ধরনের
কিছু থিম আপনার ব্লগে বসাতে পারবেন কারন, আপনাকে ব্লগার পুরোপুরি স্বাধীনতা দিবে আপনি যা খুশি তাই করতে পারবেন। যেমন আপনি এইচটিএমএল এডিটরের মাধ্যমে
আপনি নিজেই আপনার ব্লগ এর ডিজাইন পরিবর্তন করতে পারবেন।

এখন আপনি সিম্পল থিম বেছে নিয়ে Create Blog এ ক্লিক করলেই আপনার ব্লগটি তৈরি
হয়ে যাবে। তারপর আপনি আপনার দেওয়া ডোমেইন নাম দিয়ে সার্চ করলেই আপনি আপনার ব্লগটি লাইভ দেখতে
পারবেন যেমন আমি আমার ব্লগটি দেখতে পারছি নিচের ছবির মত করে।
ব্যাস আপনি একটি ব্লগার ব্লগ তৈরি করে ফেললেন। আপনি কিভাবে ব্লগে আপনার লিখালিখি
প্রকাশ করবেন তা আমি দেখাব পরের পোস্টে এবং আপনি আমার এই ব্লগে ব্লগার সম্পর্কিত সব
ধরনের টিউটোরিয়াল, টিপস
পাবেন। আমি
এই পোস্টের লিখালিখি তে কিছু লিঙ্ক দিব যা পরে প্রকাশিত হবে।
আপনার এই পোস্টটি কেমন লাগলো তা জানাতে ভুলে যাবেননা
যেন। আপনার
ফিডব্যাক আমাকে আরও লিখতে আগ্রহী করবে।
আপনি চাইলে আমার ব্লগটিকে সাবস্কাইব করতে পারেন যার মাধ্যমে, আমি যখন নতুন কোন পোস্ট পাবলিশ করবো তা সরাসরি আপনি আপনার
দেওয়া ইমেইল নামে পোস্টটি পাবেন এবং আপনি আমার পোস্টটি ইমেইল এর মাধ্যমে দেখতে পাবেন
সাথে লিঙ্ক তো থাকবেই।
ভালো থাকবেন এবং নিয়মিত আমার সাইটে ভিজিট করবেন। নিচে আপনার কমেন্ট দিন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। HTBB এর সাথে থাকুন সবসময়। ধন্যবাদ ☺