
আমাদের বাংলাদেশে Affiliate Marketing করেন এমন অনেক ব্লগার আছেন। এই কাজের সাথে যারা সম্পৃক্ত তারা আজ অনেক লাভবান অবস্থাতে আছেন। দিনে দিনে ONLINE Affiliate Marketing অনেক পথ বিস্তৃত করেছে টাকা ইনকাম করার মাধ্যম হিসেবে। এটি অনেক বড় ফ্রীলাঞ্চিং আরনিং প্লেস বটে কিন্তু এই খাতে কাজ করার জন্য আপনাকে অনেক টাকা ইনভেস্ট করা লাগবে কারন ওয়েবসাইট বানানো এখন অনেক সোজা কাজ হলেও ভাল একটি সাইট গুগলে রেঙ্কিং করানোর জন্য অনেক টাকা এবং সময়ের ব্যাপার।
তাই যারা নতুন আমার মত তাদের বলব এই খাতে
অনেক লাভ কিন্তু ইনভেস্ট দরকার। ইনভেস্ট করার পরেও অনেক সময় দরকার গুগলে সাইট ভালো রেঙ্কিং করানোর
জন্য কমপক্ষে ৬ মাস অপেক্ষা করা নতুন ইনভেস্টকারি মানুষের পক্ষে বিপদের কারন।
কিন্তু যারা এই ধরনের কাজেই লিপ্ত তারা যেভাবেই
হোক সফল হতে পারবে। কিন্তু ভাই আমার পক্ষে ইহা অসম্ভব। আবার যারা ব্লজ্ঞিং করেন বহুদিন থেকে তারা কিন্তু অনেক সহজেই
Affiliate করে মনের মত আয় করতে পারবে কারন পরিচিতি পাপ্ত
সাইটে সবাই যাওয়া আসা করেই, এর মধ্যেই অনেক প্রোডাক্ট
সেল হবে।
আজকে বলব কিছু আরনিং করার মত বেস্ট Affiliate
Market Place সম্বন্ধে। নিচে কিছু Affiliate Marketing সাইটের নাম দেওয়া হল। একটা কথা বলতে ভুলে গিয়েছি আপনাকে নিশ্চয় বাহিরের দেশের কাজ
করার মত সাইট থাকতে হবে, কারন আপনি বাহিরের
দেশ গুলোতে প্রোডাক্ট সেল করবেন বাংলাদেশে নয়। তাই খুব দক্ষতার দরকার হুম।

১. অ্যামাজন.ইন
ওয়ার্ল্ড এর সবচেয়ে পুরনো ও বড় মার্কেট প্লেস
গুলোর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। এখানে এমন কোন প্রোডাক্ট নেই যা এই মার্কেটে পাওয়া যায় না। এই মার্কেটের Affiliate
অত্যন্ত লাভজনক। ভাল কোন নিশ নিয়ে কাজ করলে সারা বছর ইনকাম করা যাবে। কিন্তু ছোট খাটো ওয়েব
সাইট দিয়ে এই প্রতিষ্ঠানে ইনকাম সম্ভব নয় বাংলাদেশীদের জন্য তাই ইনভেস্ট দরকার। ৪০০-৫০০$ খরচ করা লাগবে একটি ভাল নিশ সাইট ও অন্যান্য কাজ বাবদ। অ্যামাজন সাইটে Affiliate
আকাউন্ট করাও বেশ ঝামেলার এক্সপার্ট ছাড়া এখন সবাই এসব Affiliate
আকাউন্ট করতে পারেনা, তাই এক্সপার্টদের পরামর্শ নিয়ে কাজ করা উচিত।

অ্যামাজনের মতই ফ্লিপকারট.কম একটি অনেক বড়
ই-কমার্স সাইট। আপনার যদি একটি ব্লগ থাকে তাহলে আপনি ফ্লিপকারট.কম এর যেকোনো প্রোডাক্ট প্রোমট
করতে পারবেন আপনার ব্লগে। এটিও একটি রেভিনিও সিস্টেমে চলে প্রতি সেল এ আপনি ১৫% কমিশন
তো পাবেনই। আপনার ভালো কোন প্রোডাক্ট নিশ সাইট থাকলে ভালো ইনকাম করতে পারবেন।

ইন্ডিয়ার সবচেয়ে বড় ওয়েব হস্টিং কোম্পানিদের
মধ্যে অন্যতম। এরা প্রতিটি সেলে আপনাকে ভাল কমিশন দিবে। আর এখন ডিজিটাল যুগ সবার ওয়েবসাইট দরকার আর
ওয়েবসাইট এর জন্য হস্টিং দরকার ডোমেইন দরকার আপনি যদি টেকব্লজ্ঞার হন আপনি ওয়েবসাইট
তৈরি করার ব্যাপারে পরামর্শ দিন আর হোস্টগেটর.ইন এর একটি Affiliate বিজ্ঞাপন ও দিয়ে দিন আপনার সাইট পপুলার হলে বেশ সেল হবে। বাংলাদেশী বেশির ভাগ
জনপ্রিয় সাইট গুলো হোস্টগেটর.ইন থেকেই হোস্ট করা, আর ডোমেইন সেল করাও লাভ জনক।
এটি এমন একটি সাইট যার মাধ্যমে বাহিরের দেশ
গুলোতে ট্র্যাভেল, টিকেট, হোটেল, রিসার্ভেশন, রেল, বাস, হলিডে প্যাকেজের সমস্ত সার্ভিস দেওয়া হয়। আপনার যদি একটি ট্র্যাভেল সাইট থাকে বা ব্যাস,
রেল, এরোপ্লেন এর টিকিট
বুকিং সাইট থাকে তাহলে আপনি মেকমাইট্রিপ.কম Affiliate থেকে ভাল আরনিং করতে পারবেন। আপনি জাস্ট দামদর বললেন আর মেকমাইট্রিপ.কম এর Affiliate
Link দিয়ে দিলেন, যারা সেখান থেকে কোন
কিছু কিনবেন আপনি তার কমিশন পাবেন।
আজ এই পর্যন্ত থাক। শুধু বলব উপরের সাইট গুলো লেজিট বাট আপনাকে
পরিশ্রম করে সামনে আগাতে হবে। Affiliate
Marketing যারা করেন তাদের সাহায্য নিয়ে সামনে বারতে পারলে ভাল।
আপনার কি মনে হয়, যদি রিডার দের কোন পরামর্শ দিতে ইচ্ছা করে তবে আপনি কমেন্ট করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। HTBB এর সাথে থাকুন সবসময়। ধন্যবাদ ☺